Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » অবৈধ সন্তান || Swapna Dutta Chowdhury

অবৈধ সন্তান || Swapna Dutta Chowdhury

স্মৃতির দুয়ার খুলে, ভাঙা ভাঙা স্মৃতিগুলো
আজ, কথা কয় কানে কানে ,গোপনে !
সুধায় সন্তর্পনে ………
মনে আছে রসময়ের কথা ! কখনো পড়ে মনে ?
পঁচিশ বছর আগে কোন এক বিয়েবাড়িতে
হয়েছিল প্রথম আলাপ ,
বলেছিল সেদিন রসিকতায় মজার ছলে …
“এত রূপ দেখিনি তো আগে !
আমার জন্যই কি গোপনে রেখেছিলে” ..?

লজ্জায় রাঙা সদ্য যৌবনা চন্দ্রমুখী,
কথার জালে ফেঁসেছিলে।
প্রথম আলাপেই পড়েছিলে প্রেমে ,
মধুময় প্রেম উত্তেজনায় ভেসেছিলে।

ভাঙল মোহ ,ধরল চিড় ভালোবাসায়
জানলে যেদিন ,
জন্মবৃত্তান্তে সে এক কুমারী মায়ের অবৈধ সন্তান ।
রক্ষণশীল পরিবারের রক্ষণশীল মনন
দিলনা সায় ,অনায়াসে দিলে স্বপ্নের নীড় ভেঙে,
সীমানা ভাগ করে দিলে প্রাচীর তুলে।

রসময়ের রসিকতায় পড়েছিল ছেদ,
পড়েছিল ধূসর শ্যাওলার পুরু আস্তরণ ,
আত্মঘাতে করেছিল নিবারণ লজ্জা অপমান।
বিবেক দংশনের জ্বালা কাটিয়েছিলে সাদা গোলাপের মলমে।
ব্যাস অত টুকুই !
ঘুণে ধরা সামাজিক এই সমস্যার মূল কত গভীরে
একবিংশ শতাব্দীতেও পেলামনা সদুত্তর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *