Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » রাবণের দাপট || Subrata Mitra

রাবণের দাপট || Subrata Mitra

চোখের সামনে অন্যায় দেখেও ছেড়ে দিতে হচ্ছে
ছেড়ে দিতে চাইনি আমি
ছেড়ে দিতে হলো,

এভাবে কত লোকে কত কিছু ছেড়ে দিচ্ছে
অধিকার থাকা সত্ত্বেও ছেড়ে দিতে হচ্ছে
অন্যায়, অপরাধ গুলোই আমাদের সঙ্গী হচ্ছে,

তবে আজকের অন্যায়টা কেন মেনে নিলাম জানিনা
এখানে নিজের কোন স্বার্থ ছিলনা
স্বার্থ ছিল পাশের লোকটার
পাশের লোকটার স্বার্থের জন্যই এই ছেড়ে দেওয়া,

কিচ্ছু ভালো লাগে না আর
দেখতে পাচ্ছি ভুল করছে ওরা
তবু কিছু বলছি না,
সাহস থাকতেও সাহস হারাই।

এ পাড়ায় দুশমন গুলো আবার মাথা চারা দিচ্ছে
সব দিকে শুধু দু’নম্বরী কাজ করে বেড়াচ্ছে
ভালো লোকগুলোকে ভুল পথে চালিত করছে

এই অপরাধের শেষ কোথায় জানিনা
যারা অপরাধ পাকড়াও করবে তারাই অপরাধ করছে
মাঝখানে সভ্য জনসাধারণের একটা বড় অংশ ভুগছে

দুর্নীতিযুক্ত বাংলাকে আরও দুর্নীতিতে পরিপূর্ণ করছে
যে যায় লঙ্কায় সেই হয় রাবণ
কার আছে সাহস? কে করবে বারণ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *