নিজেকে ঠিক করার চেষ্টা করেছি খুব করেছি খুব করে
কিন্তু পারিনি ……..
ওদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করেছি খুব করে
কিন্তু পারিনি……..
বিভ্রান্ত না হয়ে শান্ত হওয়ার চেষ্টা করেছি খুব করে
কিন্তু পারিনি ……..
বিভ্রান্তরা তাড়া করে বেড়ায় আমার পিছন পানে
সকাল সন্ধ্যা ভূলের ঘরে
জীবন শুধু ভুল করেই মরে
ভুলের বাসর ঘরে, চেয়েছিলাম যেতে তোমায় ছেড়ে
কিন্তু… আমি তা পারিনি ……
এই লীলা খেলার সশস্ত্র হাঙ্গামায়
আমি অনবরত ডুবে মরি নির্দিধায়
এত সব কিছু সম্মুখে আসার আগেই —
চলে যাওয়ার কথা ছিল খুব করে
আমি বুঝেও বুঝে উঠতে পারিনি
চলে যেতে পারিনি কোন কিছুই ত্যাগ করে।
