আমি সহজ ভাবে প্রকাশ্যে
যখন আমার জীবনের কথা লিখতে থাকি
তখন আমার অত্যন্ত আপনজনেরাও রেগে যায়।
আমি যখন……….
প্রকাশ্যে..
সহজ সরল ভাবে
সমাজের কথা লিখতে থাকি
সমাজের অগণিত সম্মানীয়; গণ্যমান্য; এমনকি.. ক্ষমতাবান মানুষেরাও আমার ওপর ক্ষেপে যায়,
আমি যখন……….
রাজনীতি নিয়ে লিখি
তখন……….
রাজনৈতিক লোকেরাও
আক্রমণাত্মক ভঙ্গিতে আমার দিকে ধেয়ে আসে,
আমি যখন………….
ধর্মের ভিতরে অধর্ম দেখতে থাকি
তাই নিয়েও লিখতে থাকি
অমনি আমি শত সহস্র;অজস্র ধর্মগুরু ও ধর্মান্ধ অন্ধ মনুষ্যের চোখের কাঁটা হয়ে উঠি,
তবুও আমি লিখতে থাকি
তবুও আমি বলতে থাকি
লিখতে লিখতে
এভাবে বলতে বলতে
আমি মাঝে মাঝে মরতেও থাকি,
এই লেখালেখির কারণে
আমাকে পাড়া ছাড়া করার হুমকিও দেওয়া হয়
এই লেখালেখির কারণে
আমাকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়েও দেখা হয়
কিছু অ-দূরদর্শিতায়
মগ্ন থাকা মানুষেরা আমাকে ভুল বোঝে ক্রমশ
আমি যখন………….
শিক্ষায় দুর্নীতি নিয়ে লিখি
আমার ওপরে………
শিক্ষিত মানুষের অভিশাপ নেমে আসে
আমি যখন……………..
সভ্যতার বিকাশ ঘটানোর ডাক দিই আমার কলমে
তাৎক্ষণিকভাবে খুব দ্রুত আকারে
আমার প্রতি অসভ্য মানুষের হাতের
ঢাল তরোয়াল আরো ধারালো রূপ নেয়
আমি যখন…………….
মরীচিকার দুঃস্বপ্নের কথা তুলে ধরি
তখন হঠাৎ করে………….
মরীচিকাগুলো বাস্তব চিত্রের রূপ নেয়
বর্তমান সময়ে কবি হওয়া খুব কঠিন কাজ
এই দুষ্প্রাপ্য সাহসিকতার ভার নেওয়া,
দেশ; সমাজ;জাতির কথা ভেবে
পূর্ণ বিবেকের সাথে পথ চলা আজ যেন মিছে অভিলাষ।
