Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » বাঘের খাঁচায় || Subrata Mitra

বাঘের খাঁচায় || Subrata Mitra

আমি বুঝিনা অত কিছু
স্বার্থের জন্য করেছি মাথা নিচু
হাটে; ঘাটে; মাঠে; বন্দরে
আমাকে দেখলেই চোর চোর বলে শোরগোল পরে
পাড়া মহল্লায় প্রতিজনে ঘরে ঘরে,

আমাকে দেখলেই করে সবাই হাসিঠাট্টা;মজা মশকরা
কপাল আমার এতই খারাপ
পুলিশকে বোকা বানিয়েও সিবিআইয়ের হাতে পড়লাম ধরা;
যা হবার তা হয়েই গেছে, কি আর যাবে করা?
এবার মান ইজ্জত যাবে সব মাঠে মারা

সত্যিই সব ইজ্জত আমার গেল জ্বলে
তাতে কি আছে;যায়নি তো জলে
আরে ধুর.. ধুর… ধুর….
আমার আবার কিসের ইজ্জত? আমি তো চোর..
দেয় দিক খানিক গালি লোকে; বন্ধ রাখলাম চোখ।

চুরি তো আমি করিনি কম কিছু
একটু-আধটু না হয় মাথা করতে হয় করবো নিচু
পৃথিবীটা বড়ই গোল মেলে
এতকিছু করেও আমার মত তাবড় মস্তানকেও যেতে হল জেলে?
শান্তি নেই রে ভাই…. এখানেও… শান্তি নেই….
অন্যান্য আসামিরা মেরে ফাটিয়ে দিচ্ছে কিলে
বাড়ি যেতাম রে… ভাই….. যদি ছাড়া পেতাম বে–লে।

সাধারণ নেতা ছিলাম ভালোই ছিলাম
দিব্যি ছিলাম দলের ছায়ায়
লোভেই আমার জীবন গেল
এখন দেখছি মরতে হবে শেষে জেলেই আমায়;
ছিলাম যখন দাপুটে নেতার ভূমিকায়
কেড়ে নিয়েছি কত জনতার তাজা প্রাণ
জনতার অভিশাপই আজ আমায় কাঁদায়
মানুষ হয়ে জন্ম নিয়েও শেষমেষ কাটবে জনম বাঘের খাঁচায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *