Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » মেঘেদের খাতা || Subrata Mitra

মেঘেদের খাতা || Subrata Mitra

আকাশের মেঘের কাছে কিছু প্রশ্ন ছিল আমার,
তারা কি চলে যাবে নাকি দেখা হবে আবার?
কোথায়, কখন, কিভাবে যে যায় আসে ওরা,
আমি স্থির দৃষ্টিতে থাকি বসে হয়ে মন মরা।

দিকবিদিকের সীমানা পেরিয়ে ভেসে চলে নিরুদ্দেশে যারা, তাদের কীসের এতো তাড়া, কীসের এতো মায়া?
আমি কেবল থমকে থাকি একলা পথের শেষে,
আর মাথার ওপর ঘনায় কেবল ভেসে যাওয়া ছায়া।

ক্রমক্রমে যেন আমি অচল পয়সার সমান হই,
তবুও আশা জাগে যখন শূন্য আকাশে মেঘ ফিরে আসে ঐ!
যে পথের নেই কোনো চাওয়া-পাওয়া, নেই কোনো গন্তব্য, সেখানেও ভেসে থাকে কত অস্পষ্ট বক্তব্য।

প্রত্যাশাবিহীন পথে, আমি দিবানিশি যে রথে রই,
ঐ মেঘেদের কাছে কি আছে আমার জীবনী লেখা বই?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *