একটা পাহাড়ের গায়ে
কোন একটা জাতির নিদর্শন দেখা যায়,
একটা মানুষের খোদাই করা ইতিহাস
বয়ে চলা মানুষের জীবন্ত পরিহাস।
কথা ছিল বহুদূর হেঁটে যাবার,
অথচ নীরবতার কাছে করে নতি স্বীকার
থেমে গেছে কত স্মৃতির অবয়ব;
বলা না বলার কথার ভেলায়
কী যায় আসে আমার কিছু না বলায়?
সময় কেবল পাথর খোদাই করে,
আর মানুষ গড়ে তোলে নিজেরই অবক্ষয়।
যে সত্য উঁকি দেয় নীরবতার অন্তরালে,
তা কি শুধুই অতীত, নাকি ভবিষ্যতের ভয়?
এখন পড়ন্ত বেলায় আকস্মিক ভাবনায়
বুকের ভেতর থমকে দাঁড়ায় ধূসর সময়,
যেখানে হঠাৎ আলো নিভে এলে
নীল আকাশ পরিণত হয় লাল পাথরের ছায়ায়।
