ছাতা ধরো হাসিতে, মাথা গেল ফাঁসিতে,
দলছুট হনুমান বিক্রি যে গদিতে।
আমি এক নীরব প্রাণী, ক্লান্ত এই ভবে,
সত্যের অপমৃত্যু আর কতদিন হবে?
দূরন্ধর দল ওই গেছে বহু দূরে,
ছলনার সুর বাজে বিষাদের সুরে।
আর তো চাই না আমি ওদেরকে ধরতে,
অভিমানী হৃদয়েতে চাই শুধু মরতে।
দিবারাত্রি একা একা হেঁটে চলি আমি,
একাকিত্বের পথটাই সবচেয়ে দামি।
এই নিঝুম পথযাত্রায় পাইনি তো কাউকে,
বুকে নিয়ে চলি এক অজানা উসকাউকে।
পক্ষপাতিত্বের জাল বুনিনি তো কভু,
হৃদয়টা খাঁটি আজও রেখেছেন প্রভু।
ছায়াতলে ফুটছে যে মিথ্যের ফুল,
কাকে গিয়া বলি আজ কার ছিল ভুল?
একাকী পথিক আমি, একা অন্তরীক্ষ,
বুকের গহীনে আজও জেগে থাকে বৃক্ষ।।
