এখন বসে ভাবছ বসে, ফেঁসে গিয়ে ফাটা বাঁশে,
নকল প্রীতির মুখোশ তোমার খুলছে ছদ্মবেশে।
দেশের মাটিতে বসে যারা দেশের ক্ষতি চাও,
কোন মুখে আর এই দেশেতে আশ্রয় খুঁজে পাও?
ছাত্র আন্দোলনের আড়ালে চালালে জিহাদী খেলা,
ভাঙতে চাইলে রাষ্ট্রীয় ঐক্য, জমিয়ে বিষের মেলা।
পবিত্র সেই যন্তর মন্তরে চলল ষড়যন্ত্র,
সোনার দেশকে ছারখার করার ভুল শেখালে মন্ত্র।
সুনাম ওয়াংচুক, অভিজিৎ, দীপদের কথা না শুনে কান,
সমাজবিরোধী চক্রান্তে সঁপে দিলে নিজের প্রাণ।
মস্ত অপরাধের পাহাড় জমেছে বিন্দু বিন্দু করে,
আজ তাই তো আইনের থাবা এসে চেপে ধরে।
রাষ্ট্রের শাসন ক্ষমা করবে না দেশদ্রোহীর অপরাধ,
ভাঙবে এবার সমাজবিরোধী সব শয়তানি উন্মাদ।
চালাকি আর ছলনা তোমার ধরে ফেলেছে সবাই,
ভারতের এই পুণ্যভূমিতে রাষ্ট্র বিরোধীর ঠাঁই নাই।
সোনার ভারত জাগছে আজ, জাগছে বীরের দল,
দেশপ্রেমের শক্তিতে চূর্ণ হবে সব অসুরের বল।
রাষ্ট্রের জয়গান গাইবে সবাই, মুছে যাবে সব পাপ,
দেশদ্রোহীদের শেষ হবে দিন, কমবে দেশের তাপ।
