Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » প্রজাপতি হতে চাই || Sudip Bhar

প্রজাপতি হতে চাই || Sudip Bhar

জানো বাবা, আমি প্রজাপতি হতে চাই,
লেখাপড়ার নেইকো কোনো বালাই ।
ফুল থেকে ফুলে শুধু ঘুরে বেড়াবো,
ফুলের মধু খেয়ে, ফুলেতেই ঘুমাবো।
যখন তুমি খুকু বলে ডাকবে আমায়,
আসতে হবে, ফুলের বাগানেতে তোমায়।
আসবো আমি রঙীন ডানা মেলে,
ফিরব সেথায়, তোমার সাথে খেলা হলে।
ভেবোনা তুমি অলস শুধুই আমি,
কাজটা যে করি, তা সব থেকে দামি।
ফুল থেকে ফুলে, না যাই যদি উড়ে,
পরাগ মিলন হবে, তবে কেমন করে ?
ভরবে যে গাছ, আবার ফলে ফলে,
বলবে সবাই, প্রজাপতি, ভাগ্যি তুমি ছিলে।
মা বলবে রেগে, খুকু পড়বি আয়,
বলব, প্রজাপতি আমি, তোমার খুকু নয়।
সত্যি যদি একদিনের তরে, হতাম প্রজাপতি,
বদ্ধ জীবন মুক্ত হতো, লাগত দারুন অতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *