Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » পাতাগুলি || Pataguli by Nirendranath Chakravarty

পাতাগুলি || Pataguli by Nirendranath Chakravarty

পাতাগুলি উল্টেপাল্টে নিজেকে দেখায়
যখনই বাতাস এসে নাড়া দিয়ে যায়
বৃক্ষের বাড়িতে
অশ্বত্থের পাতা
এক্ষুনি সবুজ, কিন্তু পরক্ষণে সাদা।

হাক্লান্ত দৌড়চ্ছে গাড়ি, মস্ত একটা ফিতে
খুব দ্রুত গুটিয়ে তুলছে কেউ,
রোদ্দুরে ঝিমোচ্ছে শক্ত লালমাটির ঢেউ
দিগন্ত অবধি।
এইবারে কপালক্রমে রোগা ও তিরতিরে একটা নদী
পেয়ে গেলে ছবিটা সম্পূর্ণ হতে পারে।

বলতে-না-বলতেই গাড়ি পৌঁছে গেল নদীর কিনারে।

নদী তো ভাবনায় ছিল, সামনে এসে দাঁড়াল কখন!
পাথরে পা রেখে জলে তক্ষুনি দুইজন
নেমে গেল। রৌদ্র ঝরে, হাওয়া ঘুরে যায়।
দুটি পাতা উল্টেপাল্টে নিজেকে দেখায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *