Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » নিজেকে কোথায় রাখি হঠাৎ একদিন || Robbin Pramanick

নিজেকে কোথায় রাখি হঠাৎ একদিন || Robbin Pramanick

এই ঋতুটা বড়ই দোলাচালে চলে –
এক ঝাঁক বাদামী পাতা প্রহর গোণে
নিঃস্ব হয়ে যায় অরণ্য , পাখিরা বড় বিষণ্ণ ,
কেউ আবার সবুজ সবুজ কচি কলির বহরে সাজে
পরণে সবুজ রঙের শাড়ি – তারপর রঙ ধরে মনে
ভ্রমরের গুণ গুণে সাড়া জাগে প্রাণে

পথে চলতে চলতে চায়ের দোকানে
মহিমের ঘোড়ারা সব কোথায় গেল
হঠাৎ একদিন !
চেনা চেনা মুখগুলো হঠাৎ একদিন কোথায় যে যায় !
চায়ের ঠেকে,সভা সমিতিতে নতুন নতুন মুখ আসে –
নিজেকে বেমানান নিঃস্ব মনে হয় –

নতুন আর পুরনোর মাঝখানে নিজেকে কোথায় রাখি!
মনে হয় হঠাৎ হঠাৎ একদিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *