Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » খান্ডব দাহন || Robbin Pramanick

খান্ডব দাহন || Robbin Pramanick

দহনে দাহনে জ্বলে আগুন অন্তর-বনভূমি
উলুখাগড়ার প্রাণ যায় – চির দিন রণভূমি,
একদিন ক্ষুধার্ত অন্তর লাভা জেগে ওঠে
ভেঙ্গে যায় সকল অশরীরী রূদ্ধ দেয়াল
জ্বলন্ত আগুনের শিখা শ্মশানের চিতা
সর্বক্ষণ জ্বলে তার শরীর রাখে না খেয়াল।

ও বেলাভূমি – নীরবে নিঃশব্দে চেয়ে আছ’ তুমি
দেখে যাও হৃদয়ের চরাচর – এই রণভূমি;
উলুখাগড়ার প্রাণ যায় প্রতিদিন
দহনে দাহনে জ্বলে অন্তর নিশিদিন ।

অগ্নি-কৃষ্ণ-অর্জুন আর ইন্দ্র – এই তোমার,
শাসন ! ভেবে দেখ জ্বলে আজও খান্ডব দাহন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *