তুমি যখন প্রথম দিলে ধরা
বনে বনে উঠল বেজে জয়ের শঙ্খ ধ্বনি
যখন তুমি খুলে দিলে তোমার মাথার মণি
জয়ধ্বনি জয়ধ্বনি গাইল সকল পাখি –
এতো আলো এতো আকাশ কোথায় এনে রাখি !
-যখন এলো প্রথম জয় ধ্বনি
তুমি তখন প্রথম গেলে ছুঁয়ে
হৃদয় তখন পড়ল নুয়ে
যেমন করে পাহাড় চূড়ার ঝরনা নামে
পাহাড় পদমূলে
তখন তুমি উদ্বেলিত মরমি সন্ত্রাসে
আমি মুগ্ধ হলাম তাতে
মুগ্ধতার শিউলি ধোওয়া সকাল
উজাড় করে নিয়ে গেল
উজান হাওয়া তুলে
তুমি যখন প্রথম গেলে ছুঁয়ে …
