তখন তুমি কুমারী নদীর চৈত্রের দুপুর –
এসেছিলে একদিন ,
যখন তুমি প্রথম নদী হলে-
পলাশের ডালে দূরে কোথায় কোকিল ডাকে
ভিজে যায় বিরহিণীর প্রান্তরের খেলা
ঘুঘুর ডাক ভাসিয়ে নেয় করুণ ডিঙির মতো
দিগন্তের উদাসীন বেলা
তখন তুমি কুমারী নদীর চৈত্রের দুপুর –
চৈত্রের দুপুর ভাঙ্গে ,
নদীর জলে সিড়ি ভাঙ্গে
আর ভাঙ্গে -গড়ে চেতনার মোহমায়া
সেই কিশোরী বেলা – নদীর মতো,
সৃষ্টিরই আদিম খেলায়
আজও তুমি বয়ে যাও , সিড়ি ভেঙে একা একা…
