জিরানে জমেছে রস । রসের বাগানে বাড়ি
বাড়ির হৃদয়ে ঘর । বানানো ভীষন ভারি
শেখাবে আমায় ?
বাহিরে কথার হাট । হাটের নিভৃতি কথা
তোমার মনের ঠোঁটে । গলিয়ে গোপন ব্যথা
কে দেবে আমায় !
তুমি আমি কেন নয় ? জুড়ে জুড়ে সঞ্চয়
আমাদের তোমাদের । তাহাদের মিলে লয়
বর্ণে বাজাই ।
কখন কোথায় যাবো ? আমার কলমে মুঠি
মুষ্ঠিরই অধিকার । নড়ালে সময়ে ঝুঁটি
দিক বদলায় ।
ভূগোলকে লুটপাট । প্রতিবাদে পদ ঘষে
কচ্ছপ কালি শানে । আধুনিক খরগোশে
কীভাবে হারাই !
আকাশে ওড়ালে চোখ । যুদ্ধের ভার ভেসে
শান্তির দরবেশে । একক কবিতা দেশে
পৃথিবী ঘুমায় …
