Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » স্মরণীয় পঙক্তির খোঁজে || Asim Das

স্মরণীয় পঙক্তির খোঁজে || Asim Das

একটি মাত্র স্মরণীয় পঙক্তির খোঁজে
আয় ঘুম জেগে জেগে , লেডি ম্যাকবেথ ।
শব্দ দান করে করে অভিধান দেউলিয়া ধু ধু ।
কাটাকুটির কুঁজ বেড়ে ভাবনার বাতিল পাহাড় ।

স্বপ্ন জটে আটকে আছে চিরায়ত অক্ষরনদী ,
এক বিন্দু ঢেউ পেলে
বিন্দু বাড়িয়ে স্রোতে হতে পারি পিপাসায় — আঃ !

অথচ আমার সৃজন পাতার ফাঁক গলে’
কেবলই এক স্মৃতিধর গঙ্গা শেকড় ঝরে যায় ।
আর আমি ,
শুকনো ভগীরথ পথে অপুষ্ট প্রতিভা কাঁধে বারবার
পরিপুষ্ট কবিতার এক ছত্র স্মরণীয় বীজ হাতড়াই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *