যে কোনও ভাষার-ই কোন ভঙ্গীতে কাটলে সাঁতার
সময় পাঠাবে কবিতাকে শত শতাব্দী পার ?
শুধু মগজের বুদ্ধির শানে- কালো মেঘ পাবে বক !
মন্দাকিনীকে চুম্বন দেবে ময়ূরপঙ্খী দাঁড় !
হৃদয়ের হাতে স্বপ্নের জটা তুলে দিলে ভগীরথ
আবেগের বরে চিরুনী খুঁজবে হৃদয়ের তরিবত ।
মাথা না ঘামালে কীভাবে ঝরবে গঙ্গা শেকড়ে জল !
জটা যে আসলে শিবের শক্তি , গঙ্গার আদিরথ !
কে ভাবালে সুখে ভেসে ভেসে যাবে কবিতার বন্দর !
শুভ বিতর্কে ভরপুর থাক ভাবনার অন্দর ,
সময়ের চোখে উর্বর ধারা , জাতকের জ্ঞাত হোক ।
মগজের কুঁড়ি হৃদয়ে ফোটালে , শতফুল সুন্দর ।
