Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » অক্ষর আবেদন ও সময়ের হাতুড়ি || Asim Das

অক্ষর আবেদন ও সময়ের হাতুড়ি || Asim Das

এই যে হাজারো অক্ষর লিপির শ্রম
খোদাই করেই চলেছি হিম সৃজন শিলায় ,
ক্ষমাহীন সময়ের চোখ নিস্পলক হাতুড়ি ঠুকে
বাতিল করবে বুঝি গলে যাওয়া শব আবেদন !

আকন্দ জীবনের এতো বিনিদ্র আয়োজন
বিজনে ব্যর্থ হবে ইঁদুর আর উই-ঘুণ ঘুমে !
বেখাপ্পা শব্দের দোষে রক্তাল্পতায় ভুগে ভুগে
মরণের পথে যাবে ঝুরি ঝুরি উপমা সঞ্চয় !

তবুও সৃষ্টির আনন্দ বৃষ্টি মেখে
বুনে যাবো সুদীর্ঘ বর্ণচরী বীজের সমাধি ।
যদি একটাও অগস্ত্য ঘাসের মুখে
উদ্ধৃত হয় কোনও কবিতার একটাও কলি কোনদিন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *