Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » সেইসব কথা || Kaushik Ganguly

সেইসব কথা || Kaushik Ganguly

মানুষ খুঁজছে কি মীরজাফরের ছায়া ,
মানুষ খুঁজছে কি নিখোঁজ হওয়া মায়া ।
শিরদাঁড়া গুলো সব ভেঙে দিয়েছে
মুখে কুলুপ এটে সব দাঁড়িয়ে রয়েছে ,
কে তুলবে হাত, কে করবে প্রতিবাদ ?
কে আলোড়ন ফেলে হবে সংবাদ ?
আমি নই ও বলবে সেই সব কথা
ওযে কবি, ও বোঝে মানুষের ব্যথা,
দায়িত্ব এড়িয়ে কত পালাবে জনতা
তাইতো মাথায় নাচছে এ যুগের নেতা ।
কেউ কি জানে কি হবে আগামী দিনে ?
সব মৃত্যু ভুলে যাবো র‍্যাগিং ,রিগিং মেনে ।
কে দেবে তোমায় সন্মান, কে করবে উপহাস ?
প্রকৃতির শাপে বিবর্ণ হবে যত ইতিহাস

তবুও আগুন জ্বলবে , থাকবে সততার অভিশাপ
বোধে, বিবেকে ,মনে ধ্বনিত হবে এ আমাদেরই পাপ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *