উনি আমার সাথে কথা না বলে না বলুক
উনি আমার পথে না চলে না চলুক
আমাকে দেখে উনি দেখলেন না
না দেখার ভান করে চলে গেলেন নিমেষেই,
হয়তো কোন একদিনের স্পষ্ট বাক্য ওনাকে ব্যথা দিয়েছিল
আমার আপসহীন মনোভাব ওনার স্বার্থে গা দিয়েছিল
হয়তো তিনি সেই কারণেই আমাকে আর পাত্তা দেন না
তাতে কি যায় আসে এই ক্ষুদ্র প্রাণীর?
উনি কি জেনে ছিলেন পরিচয় কবি নামক এই প্রতিবাদী নদীর?
কতগুলি না এর ওপরে ভর করে যখন একটি শর্ত প্রতিষ্ঠিত হয়
কতগুলি হ্যাঁ এর উপরে ভর করে একটি মিথ্যে আশ্রয় পায়
এমন দোলাচলে ভাসমান কেউ আমাকে এমনটা ভাবতেই পারেন
আমাকে নিয়ে উনি যা ইচ্ছে ভাবেন ভাবুন
আমার শেষকৃত্যের প্রার্থনায় উনি নিমজ্জিত থাকুন,
ওনার এই মানসিকতাকে আমি হালকা ভাবে নিয়েছিলাম প্রথমে
আমি বুঝেও বুঝে উঠতে পারেনি কোনমতে
ক্রমশ উনি নীরব থেকে গেলেন পুরোটা সময়
সময়ের কুশপুত্তলিকায় আমাকে রাঙিয়ে গেলেন নির্দ্বিধায়।
