কোন কারণ অকারণেই ……
তোমাকে মনে পড়ে মাঝে মাঝে
সেই ভোরবেলা থেকেই রওনা দিই বাড়ির বাইরে
জানিনা ফিরব কিনা সাজে
কি জানি কি কারণ;
শুধু শুধুই মনে পড়ে তোমায় মাঝে মাঝে
কত বকাঝকা, কত খ্যাচ খ্যাচ করি তোমার সাথে
কত তিরস্কার, কত হম্বিতম্বি করি তোমার সাথে
তবুও তো তুমি পূজারী হয়ে থাকো আমার পাশে
মাঝে মাঝে মনে হয় যেন তুমি লক্ষ্মী প্রতীমা
তোমার লক্ষ্মী শ্রী ভঙ্গিমার মাধ্যমেই মনে হয় যেন তুমি স্বয়ং মা
রান্নাবান্না; ঘর গোছানো; তোমার পরশে ঘুম ভাঙানো
গরম ভাত দিয়েই জামা মোজা পোড়ানো
কখনো কখনো প্রেমের সেতুতে ভুবন ভরানো
মনের কৌশলে মনকে রাঙিয়ে গান শোনানো
সব তুমি পেরেছ আজ সম্পূর্ণ নির্দ্বিধায়
তোমার অসীম বুদ্ধিমত্তার দাবিতেই তোমায় মনে পড়ে যায়
আমি স্বামী হয়ে তোমাকে তো দেয়ার কথা ছিল অনেক কিছু-ই
দিব্যি খালি হাতে গান গেয়ে গেলাম মাথা রইল নিচু-ই
কত মানুষ ভ্যালেন্টাইন ডে পালন করে…..
কত মানুষ গোলাপ দিবস পালন করে…….
তোমার প্রতি আমার কোন স্পেশাল দিবস নেই
তুমি তো আমারই অর্ধাঙ্গিনী……..
আমি তো তোমারই জীবনভর ছায়া সঙ্গী
তাইতো তোমার আমার ——–
সম্পর্কের মাঝে হয় না প্রয়োজন। নির্দিষ্ট বাচনভঙ্গি
কালে অকালের মহাকাল বিগ্রহে নেই কেউ তোমার প্রতিদ্বন্দি
তোমার দুটি চোখের মায়ায় আজ দোয়েল পাখিও গান গায়
তোমার ঠোঁটের কানায় লেগে থাকা নীরব শব্দরা কি যেন বলে যায়
আমি অপলক দৃষ্টিতে হঠাৎ করে আসামির কাঠগড়ায়
জানিনা কেন সময় অসময়ে বারে বারে তোমায় মনে পড়ে যায়
আমারই মত তুমিও কি কারণ-অকারণে মনে করছো আমায়?
