সেদিনের সেই রুপোলি জোছনায়
নিঃস্তব্দ রাতে সবাই ঘুমিয়ে,
তুমি চলে গেলে অভিমান ভরে আমায় ছেড়ে
সম্পুর্ন একা নিঃসঙ্গ করে।
রিক্ত করে আমায় নিয়ে গেলে তুমি
মোর রক্তিম ভালোবাসা ।
রেখে গেলে শুধু প্রেমময় স্মৃতিতে ঢাকা
সোনালী দিনের কথা।
আজও ভুলে থাকি সেই ধূলি ধূসর স্মৃতি
কেহ নাই জানাব কাহারে ?
বয়ে নিয়ে চলা অস্থির এই আকুলতা,
মন পীড়ন দেয় বারে বারে….
তুমি আছো যেথা সুখে থেকো সেথা
বসে রব আমি অনন্ত কাল ধরে।
তোমা বিনে মোর নাই কোন সত্তা,
তোমারই স্মৃতিটুকু বয়ে নিয়ে রব চিরকাল।
এখনো যে রঙিন এই পৃথিবী
রঙিন সে রূপ অপরূপ শোভা
সব আছে ঠিক আগের মত শুধু তুমি নাই,
প্রকৃতির মাঝে বিলীন হয়ে
মিলায়েছ তুমি আমার এ ঘর শূন্য করে
মোরে এক নিঃসঙ্গ করে।
