Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » মানুষ চিনেছি || Swapna Dutta Chowdhury

মানুষ চিনেছি || Swapna Dutta Chowdhury

সাদা কালোর তফাৎ বুঝতে না পারা সরল মানুষ গুলো কিন্তু বোকা নয়,
এই রঙিন দুনিয়া বিভোর ছোট ছোট অঙ্গনে-
হাতছানি দিয়ে ডাকে যা অনবরত।
মরীচিকার পেছনে ছুটে বেড়াই যশ খ্যাতির প্রলোভনে।
যে যার পছন্দে মিশে যাই তাতে,
কোনটা ভালো কোনটা খারাপ বিচার করিনা।

বিচিত্র মানুষের মন,
স্বার্থের ঝুলি কাঁধে নিয়ে ইঁদুর দৌড়ে ছুটে চলা চেনা মানুষ গুলো, মাঝে মাঝে বড্ড অচেনা লাগে।
গোলে কে পৌঁছাতে পারবো কেউ জানিনা
শুধুই ছুটে চলা অবিরাম
অন্ধ মোহে খ্যাতির প্রত্যাশায়।

স্বার্থের সংঘাতে মুখোশ খুলে পড়ে অজান্তে
সম্পর্কের গভীরতা মুছে যায় ধীরে ধীরে –
সম্পর্ক ফিকে হয় স্বার্থের চোরাস্রোতে।
বিশ্বাসে লাগে ঝড়ের মাতন,
স্নেহ ভালোবাসায় পড়ে ঘাটতি।
তবুও আমি- আপনি মানুষ চিনতে ভুল করি,
বারবার ভুল করি, আর ভুল করেই আঘাতের কাঁটাবনে নিজেকে জড়িয়ে ফেলি।

আঘাতের ঘাঁয়ে অস্পষ্ট অতীতের ছবি-
সৃষ্টি হয় গভীর ক্ষত চিহ্ন,
বিশ্বাস ভালোবাসার দোটানায়
নিজেকে প্রশ্ন করি –
আর কত-
কতক্ষণ টানা উচিত সেই মেকি সম্পর্কের দড়ি ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *