সবুজ স্বপ্ন নিয়ে বেঁচে থাকব চিরকাল,
দানবীয় প্রজননকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে
ধর্ষিতা পৃথিবীর বুক চিরে নিশ্চয়ই একদিন
বয়ে যাবে আনন্দের ফল্গুধারা
মন্দাকিনীর গভীরে।
অমলিন জ্যোৎস্নায় নিজেকে ভিজিয়ে নিতে চায় অস্থির সবুজ ছেলেবেলা।
বেনিয়মের বেনোজলে ভাসাতে চায়না
কখনও সাধের কথামালা ।
কিন্তু তবুও
ভালোবাসার যৌণ কুয়াশায় ভিজে
হাতছানি দেয় সভ্যতার অশ্লীল বাতাস,
অবক্ষয়ের জলে ভেসে যেতে চায়
শুভনিকেতনের সমাজ।
অদৃশ্য মুখোশের আড়ালে সবুজ স্বপ্নের অপমৃত্যু ঘটে।
ছেলেবেলার স্বচ্ছ রঙিন মানচিত্র
ধূসর পৃথিবীতে হায়!
মুছে যায় কঠিন বাস্তবের মর্মান্তিক অভিঘাতে।
