ভালবাসি বলে কেন কিছু মনে হয় !
সে কি এক হরমোনের অতৃপ্ত হানা –
ভালবাসা কি নিঃশর্তে সব কিছু মানা!
প্রেম এক অনুভব ক্ষণিকের
এক ভেসে যাওয়া জোছনার ভেলা
নদীর জোয়ার ভাটা – কাটে বেলা !
ধমনির রক্ত স্রোতে ধীরে ধীরে
পলি পড়ে, থেমে হয় হীন গতি
প্রেম এক উপলব্ধি – হানা দেয়া
অন্ধ গলি,নিরবধি, অন্ধরতি …
