রাত্রি নামলে হিম যুগ বয়ে আনে
সাদা বরফের চূর্ণ চূর্ণ গুড়ো
প্রাগৈতিহাসিক হিমে কেঁপে ওঠে মন
একটু আগুন একটু স্ফুলিঙ্গের
অপেক্ষায় সব ভিজে একসা হয়ে –
চাই একটু বারুদের বিস্ফোরণ
যে মানুষটা সাব-ওয়েতে ও জায়গা পায়নি,
স্প্যানিশ বাজিয়ে গির্জার কাছে গায় গান
আজ বড়দিন – কেকের গন্ধ ভাসছে সকাল থেকে
ছেড়া কোট – উঁকি দেয় বক্ষ বিদলিত প্রাণ
কেকের গন্ধ আর বড়দিনের আলোর গান –
আজ সব ভুলে আছে সেই মানুষটা …
