Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » বিজয়া দশমী || Jubak Anarjo

বিজয়া দশমী || Jubak Anarjo

দেবীকে বিসর্জন দিয়ে সেবার সে কী কান্না তোমার
তখন আর কতো- বড়জোর বারো কিংবা তেরো
কোমল অশ্রু দেখে আমারও কান্না পেয়ে গেছিলো
তোমার সেই কান্না ছিলো মায়ের জন্য ভালোবাসা
বহু বছর পর বুঝতে পেরেছিলাম আমার যে কান্না
সেও ছিলো প্রেম সেও ছিলো তোমার জন্য ভালোবাসা
আজকাল বিসর্জবের পর অশ্রুতা তেমন করে নেই
সম্ভবত কান্না না করেও ভালোবাসা যায়
নাকি বিষটা এরকম – ভালোসলেই কান্না আসে
অতসব বুঝি না আমি
বিজয়া দশমীতে এখনো আমার চোখ ভেঙে জল আসে সে কি তোমার জন্য নাকি দেবীর জন্য – বুঝতে পারি না কারণ যে কোনো কান্নার যে জল তার বর্ণ
একই রকমের

কান্না থেকে যে প্রেম শুরু হয়
জলের কাছে তার জন্মের ঋণ থেকে যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *