এখানে শান্ত নীরবতা – ডুবে আছি মেঘলা দিনের মত
নিজের মধ্যে ডুবে আছে তোমার রূপ-রঙ-কলা
আর কোন আহ্বান সাড়া জাগায় না –
তোমার সাথে হাতে হাত ধরে
বন্দরে আর ফেরা হল না
নিজের মধ্যে ডুবে আছে চাঁদ
এই শান্ত নিরীহ সম্পান বেশ চলে –
মনের গভীরে আকাশকে বারে বারে উঁকি দিয়ে বলে
‘ এই তো বেশ আছি,এই তো সময় …’
ঘরে ফেরার সময় পেরিয়ে ডাকছে
বকেয়া দেনা পরিশোধের হয়েছে সময়
ভালবাসা জাগ্রত হলে আসে যে ফেরার পরোয়ানা …
