Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » পোশাকি প্রণয় || Swapna Dutta Chowdhury

পোশাকি প্রণয় || Swapna Dutta Chowdhury

পোশাকি প্রেমে ভাসিয়ে দিওনা নিজেকে
বাস্তবের মাটিতে ফিরে এসো,
সোঁদা মাটির গন্ধ মাখা প্রেমতরী নিয়ে
প্রেম সাগরে ভাসো ।

বানভাসি হৃদিস্রোতা নদী স্বচ্ছতোয়া
শ্রাবণের প্রেমালাপে,
ঊষর ভূমিকে ভরালো কে সবুজে
প্রেমের সুধামাখা বরিষণে?

সব প্রেমে কাঁটা থাকেনা, সব প্রেম
সিঁদুরে মেঘ নয়,
বুঝে নিতে হয় অনুভবে।অভিমান
কোনটা আসল কোনটা নকল, ফারাক বুঝে
রাখ তাকে হৃদয়ের গভীর আবাসনে।

মুছে যাক সব আছে যত
উড়ে যাক সব বাদানুবাদ,
অনুরাগের স্পর্শে স্বচ্ছ নীল অম্বরে
শরতের পেঁজা তুলোর মত।

পলাশের রঙে সাজিয়ে নাও নিজেকে
সাদা কালো মনের উল্কি এঁকে,
নব বসন্তে নতুন করে
কচি পাতায় যেন বাজে নুপুর আবার
ঊষর ভূমিকে চুমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *