Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » নীরবতার উৎসব || Nivedita De

নীরবতার উৎসব || Nivedita De

ভালোবাসা কে প্রত্যাখ্যান করে,
যত্নে আগলে রেখে,
বন্ধুত্ব কে যে ভালো রাখা যায়,
তোমাকে না পড়লে জানতে পারতাম না।
তুমি নিজেকে ধরা দাও নি জানি,
কথার আন্তরিকতায় স্বান্তনা দিয়েছো।
পুষ্পাঞ্জলি দিয়ে পুজো দাও নি ঠিকই,
পবিত্র শান্তি জল ছিটিয়ে শান্ত করেছো,
আলো হয়ে পাশে থাকাতে বলেছো।

আকাশছেঁচা জলে ভিজে যাওয়া
শ্রান্ত পাখিদের ডানায়,
আমার আকাশে নিঝুম সন্ধ্যা নামে,
আমিও ফিরে আসি একাকী নীড়ে।
সব কথা না বলাতেই বেশি সুন্দর,
কিছু অনুভুতি থাক গোপনে।
প্রকাশ করা ভালোবাসা হয় সস্তা।
আমাদের গোপন প্রেম রাখা থাক-
হাজারো ভীড়ের মাঝে নীরবতার উৎসবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *