Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » জীবন জুড়ে অগ্রহায়ণ || Asim Das

জীবন জুড়ে অগ্রহায়ণ || Asim Das

কলাপাতায় নবান্ন রং । বাস্তু মনে মায়ালু ঘং
যেখানে যাই শঙ্খশিশু । আঁতুড় হামাগুড়ির উপর
আয়ুর চক্রে শরীর দানে । ছায়ানদীর বোধের মতন
জীবন জুড়ে অগ্রহায়ণ …

যষ্টি মধু’র গন্ধে বিভোর । স্মৃতির সঙ্গে সহবাসে
উজিয়ে উড়াল শশব্যস্ত । পরবাসের কাঁটার ভিতর
চড়ক পাটায় ঝুলছি যিশু …
ঝুল ঝালিয়ে অগ্রগমন
সময় ক্ষেতে শোক গলিয়ে
স্বর্ণ শীষে অগ্রহায়ণ …

বিষাদ দ্বীপে বিষ ঝরিয়ে
ঋতুর রক্তে আবার বপন । ফসল সুখের শ্বাস কুড়িয়ে
যেটুকু পাই পায়রা ঠোঁটে । খুঁটে খুঁটে অবিন্যস্ত
অতুল এবং বেবাক প্রাণে । সব মিলিয়ে আমারই ধন
জীবন জুড়েই অগ্রহায়ণ …

বিঃদ্রঃ:– ঘং আঞ্চলিক শব্দ । অর্থ — শামুকের খোল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *