সময় এসেছে । মোলায়েম ভালোবাসার
যতটা পেয়েছি । ততটা পারিনি দিতে
ফিরে যেতে চাই । সকলের কাছে প্রিয়
স্মৃতি -ঋণ শত । জমে আছে সম্বিতে
যারা চলে গেছো । শ্বাসনদী পার হয়ে
প্রশ্বাস- সেতু জাতকে । অপরাজিত
হারাবে কোথায় ? ছায়া- ছাপ ধরে যাবো
মৃত্যু তো পলে ! জীবন অপরিমিত
আমাদের পেয়ে । পৃথিবী আয়ুষ্মতী
কথা না বললে । প্রকৃতি বুড়িয়ে যেতো
নুড়ি হীন স্রোতে । স্বচ্ছ হয় না নদী
ঢেউ না জোগালে । সাগর পাপড়ি পেতো ?
অতএব এসো । অভিমানে যারা দূরে
ভুলেও ভেবো না । ভুলে গেছি অন্দরে !
কালের করাতে । সাময়িক বিচ্ছেদ
ঝেড়ে ফেলে হূল । মিলি মধু বন্দরে ।
