Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » শঙ্খলাগা পড়শী চুমুক || Asim Das

শঙ্খলাগা পড়শী চুমুক || Asim Das

শব্দে – চেনা মুখের ফাঁকে । কফির চুমুক
শঙ্খলাগা। নাগিন বাঁধন মন‌ মগজে
আটকে রেখে । ব্যক্তিগত শেকড় হাড়ে
কেমন করে বাজবে নূপুর । বাঁশির ব্রজে ?

পরিচয়ের প্রথম পাতা-ই শেষ হলো না
পড়বে কবে । জীবন – আখর অক্ষৌহিনী ?
চাঁপার বনে গড়িয়ে হলুদ । এক নদী বান
অসীম আড়াল । সসীম সুরে বলবে । চিনি !

চেনার ধন্দে । চোনা’র স্রোতে । কুটুম্ব স্বর
চিনতে চিনতে । চিনার চোখে । শতাব্দী – পাত
চেনার ছন্দে । বৃদ্ধা খুকু । কাঠবিড়ালি
— এই চিনেছি’র সুখেও । কবির বিনিদ্র রাত ।

চেনা মানেই সাদাকালোর । মিলনমেলায়
বিন্নি খই আর ছানাবড়ার । জমজমাটি
চাখতে চাখতে । পূর্ণ স্বাদে । আলজিভে আঃ !
মুগ্ধ হবার আকাঙ্ক্ষাতেই । নাও দোপাটি ।

শব্দে -চেনা মুখের ফাঁকে । কফির চুমুক
ছলকে অবাক । জমতে পারো । হেমন্তে ফুল
মজতে পারার সাক্ষরতায় । সময় হেরো
নিবিড় ভালো বাসলে । ফোটে পড়শী মুকুল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *