হৃদ স্পন্দনেও সংগীত বাজে
বাজে আশাবরী, দরবারী ,
মনের খাতায় লেখা থাকে নাম
রাগ শ্রী কল্যাণ, রাগ ভৈরবী।
রাতভর দেখা অশনি সংকেত
নক্ষত্র গোনার খেলায় ,
শোক জ্ঞাপনের বিজ্ঞাপন ভরা
অদ্ভুত এক আলোছায়ায় ।
শোকের জ্বালা মুখ থুবড়ে পড়ে
ভালোবাসার এজলাসে,
নোনা জলের সাগরে বৃথা মুক্তদানা খুঁজে
কেন সাজালে মনের ক্যানভাসে ।
জানা নেই কবে কখন বিরহী মন
পাবে একটু উষ্ণ ছোঁয়া ,
কালশিটে অধরে আঁকা হবে গোলাপি চুম্বন
দুহাতের আলিঙ্গনে ।
সোহাগী আঁচে বেঁচে থাকুক এভাবে
নিঃশর্ত ভালোবাসা ,
হাওয়ায় মিলিয়ে যাক দূরীভূত হয়ে
ভালোবাসার দূরত্ব জনিত সংক্রমণ ।
