Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » কাঁটা নয়, ফুটবে || Asim Das

কাঁটা নয়, ফুটবে || Asim Das

কিছু কথা জমে থাক , কতো মন খুলবে ?
ঠনঠনে মন হলে , কেউ কাকে খুঁজবে ?

থমথমে চুপ কথা চাপা থাক , গলবে
বন্ধুর চাবি এলে সিন্দুকে ঝরবে ।

পৃথিবীর কেউ নয় , সেই কান জানবে
ধিকিধিকি বুনো শ্বাস ধুনো আঁচে নাচবে ।

গনগনে কঙ্কাল , সেই চোখ চাখবে
গোপনের দৃষ্টিকে বৃষ্টিতে ঢাকবে ।

কনকনে কষ্টেরা কাঁটা নয় , ফুটবে
বন্ধুর বেড়া ভেঙে বন্ধুই তুলবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *