একথা ক্লিশে নয় , তোমাকে ভালোবাসি
বিনুনি স্মৃতি রোমে , দোলালে মনবাসী ।
কে বলে প্রেম বাসি , বয়স বাড়ালেই ?
হয়তো দূরে আছো , ক’যুগ গেছি ভুলে
ভাটায় খর চাঁদ , জোয়ারে তুলতুলে ।
অপটু শাড়ি ভাঁজ , লজ্জা লোটালেই ।
মাটির মায়া টানে শেকড় ছায়ানদী
স্রোত না শুকোলেই , শুরুই শেষাবধি ।
হাজার ভাঙনেও কূল যে অমলে’র ।
কবিতা ঠোঁটে নিয়ে মানসী আসে যায়
সুখ তো এক থাকে , মুখ কি বদলায় ?
তফাৎ কই হূলে , প্রেম ও গরলের !
