চুম্বন
সরালে মিহি মাস মাড়ির কঙ্কাল
বাঁচা ও না – বাঁচা উভয়ই জঞ্জাল !
দর্শন
ভরাট ভাসানেও শূন্য মনে হয়
আঁধারে হাবুডুবু , কুটোয় মধুময় ।
গৎ
বাজানো পোঁ পিছে সোঁ সোঁ সংসার
দোপাটি যাপনে রোবট-ই পারাপার ।
পথ
দিক কি বেছে নেয় জাতক ডি এন এ
কিংবা বহুমুখী বোধের সৃজনে !
ভুল
ভাঙালে সেই কূলে কখনও ফেরা যায় !
যদিও উৎসের ঠিকানা মোহনায় ।
ঠিক
টিকে’র আলো বেঁকে নুড়িতে নিউটন
খোঁজের সঞ্চয়ে রোঁদে’র নিউরন ।
( রোঁদ — টহল দেওয়া )
