Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » কতবার দেখেছি || Roma Gupta

কতবার দেখেছি || Roma Gupta

তোমাকে কতবার দেখেছি –
কিন্তু যতবারই দেখেছি, লক্ষ্য করেছি
তুমি তোমার তুমিত্ব নিয়ে থেকেছো।
আমিও আমার আমিত্ব থেকে
বেড়িয়ে আসতে পারিনি।
এইটাই ভালো বেশ –
আত্মসম্মানবোধ থাকা খুবই জরুরী।
আত্মসম্মানবোধ অহংকার নয়,
আমি তাকে সম্মান করি।
মাথা উঁচু করে বাঁচতে হলে
আমিত্ব, তুমিত্ব তথা ব্যক্তিত্ব থাকা প্রয়োজন।
তেমনি নীরবতা কোনো দুর্বলতা নয়,
বরং না বলা অনেক কথা-
অনুভবে অনুরণিত।
তাই তোমায় এতো ভালোলাগা।
তোমায় এভাবেই দেখতে চাই আজীবন।
পৃথিবীর শেষ প্রান্ত থেকে, পাহাড় চূড়ায়,সমুদ্রের নীলাভে
যা কিছু সুন্দর আমার,
সবার মাঝে তোমাকেই
দেখে যাবো আমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *