Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » জবাব পেয়ে যাবে || Roma Gupta

জবাব পেয়ে যাবে || Roma Gupta

কেউ বিশ্বাসঘাতকতা করলে
বা ছেড়ে চলে গেলে
বেকার মনখারাপ ক’রো না,
একদম চুপ হয়ে যাও।
নিজেকে ভালোবাসো-
চেহারার যত্ন নাও।
আবেগে ডুবে নিজের ক্ষতি ক’রো না।
সময়ের অপচয় হবে শুধুমাত্র।
জানবে সে কোনোদিনও তোমার
বিশ্বস্ত বা আপনজন ছিলো না।
সে প্রকৃত ভালোবাসেনি তোমায়।
ভালোবেসেছিলো স্বার্থে বা মোহে।
স্বার্থ মিটেছে, মোহ কেটেছে, চলে গেছে।
তাই যে চলে গেছে তাকে নিয়ে ভাবতে নেই।
সময় গড়ালে জবাব ঠিক পেয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *