রিক্ত মনের অনুভূতিগুলো
রাখছি লিখে খাতায়,
স্মৃতি হয়ে রয়ে যাবে
ডায়েরির হলুদ পাতায়।
কত বেদন অভিমানের
থাকবে লেখা কথা,
তোমার হাতে পড়ে যদি
জানবে বিরাগ ব্যথা।
সব বিদায়ের হয় কি শব্দ
নীরব রয় কত,
মহাসিন্ধুর অতল জলের
গোপন ঢেউয়ের মতো।
ছন্নছাড়া জীবনটাতে
দুঃখের নিত্য ভাব,
সুখ কারে কয় হয়নি জানা
নেই বসন্তের হাব।
