Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » উফ কি আলো || Swapna Dutta Chowdhury

উফ কি আলো || Swapna Dutta Chowdhury

উফ কি আলো
ঝলসে যাচ্ছে কোটি কোটি চোখ।

মেয়েটা গিয়েও যেন গেলনা শেষমেশ
ফিরে এলো আলো জ্বালতে,

সব অন্ধকার দূর করে, দিনের আলোর মতন স্পষ্ট করে দিয়ে গেলো সব।

নাহ্! লুকোনো গেলনা কিছুতেই —
হাজার চেষ্টাতেও,

কি যেনো বলে দেবে বলেছিল দৃপ্তস্বরে
কিন্তু তার আগেই সব শেষ।

ভিত নাড়িয়ে দিল শিক্ষিত সমাজের
সাহসী মেয়ে
অনেক দ্বার গেলো খুলে।

নীরব সরব প্রতিবাদ বিশ্বজুড়ে
প্রায় একমাস হলো–
কিন্তু তাতে কি ?

কত মাস আসে যায়
শীতে পাতা ঝরে বসন্তে ফুল ফোঁটে
তবু থামবেনা পথ চলা, চলছে চলবে
এই সমস্বর পথে মাঠে ঘাটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *