তুমি আকাশের দিকে তাকালে তোমাকে আকাশ বলেই মনে হয়
মেঘের দিকে তাকালে মেঘ-
সমুদ্রের দিকে তুমি যেন অবিরল বেগ
আর মাটির দিকে দেখি ধরিত্রীর আবেগ –
তুমি যখন পাহাড়ের দিকে চোখ ফেরাও
তখন তুমি এতো উঁচুতে মেপে ওঠা দায়
তুমি তখন মাথা তুলে মেঘের কথা কও
তোমার ও শিখরে আশ্রিত মেঘের পালক
মেঘে মেঘে ঘুরে ফিরি প্রান্ত থেকে প্রান্ত
তুমি শুধু অবিরল সরে যাও মেঘ হয়ে
স্যাটেলাইটে তোমার মেঘ যায় না ধরা
আমার কাছে তুমি আশ্রয় যেন অনন্ত
মননে ,মোহনে,মতান্তরে – হৃদয় কোণে
বাঁধা আছে সে সর্বক্ষণ …
