অবশেষ সুখের খোঁজে , তোমাতেই ভর করেছি ।
সকালের শিশির শুষে , তোমারও মেদ জমেছে ?
তবুও মেঘ বাজালে , তড়িতে খরস্রোতা
হতে চাও বলেই হবে , শুরুর এই সার বুঝেছি ।
আসলে চাওয়ার আয়ু , দিন দিন যায় বুড়িয়ে ।
তমালের রাসে’র ঝুরি , স্মৃতি শীষে আটকে রেখে
বিকেলের ক্লান্ত পথে , দুপুরের জাবর পোঁতা
হয়রান হয়েই হৃদে’র , তোমাতেই জ্বর সঁপেছি ।
নিতে চাও বলেই নেবে , তৃষ্ণাকে হাত বাড়িয়ে
এখনও যে হয়নি পাওয়া , সময়ের ব্যাধির বোধন !
সৃজনের বৃষ্টি বীজে , করে যাও আষাঢ় রোপণ ।
আমাকেও ঘোরাও – ঘেরাও – অ-সুখের বোধ সারিয়ে ।
