Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » অনন্ত ঘুড়ির গান || Asim Das

অনন্ত ঘুড়ির গান || Asim Das

সেই এক মাটি , দুই মাটির অনিন্দ্য আনন্দে থেকো
কিশোর সময় ।
এক ঢাকে বেজে উঠো পঞ্চমীর পাড়ে
গুরু গুরু সহস্র জলের প্রপাতে ।
সদ্য শেখা ইউরেকা স্বরে গেয়ে চলো
অনন্ত ঘুড়ির গান কোজাগরী আউশের বনে ।

বেড়ো না সময় ,
অভিজ্ঞ আগুন খাবে বাঁধানো পুকুর ঘাটে
অদেখা বিসর্জনের ঘূ্র্ণমান প্রতিমার শোনা বিস্ময় ।

বিকেলের জ্বর হলে বিষন্ন বিষাদে
রোদেরা গুটিয়ে এলে প্রসন্ন আঁধারে
ঝিকমিক জীবনের আলোর পাখনা হয়ে
মাঝে মাঝে এসো হে আহা কিশোর সময় !
এটুকুই , তার বেশি নয় ।

তারপর শেষ পাতে ভরপুর অভুক্ত ছড়িয়ে যাবো
বাদবাকি সাংসারিক শ্বাসের সঞ্চয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *