Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » নিশ্চল নৃত্যের নীড়ে নটরাজ || Asim Das

নিশ্চল নৃত্যের নীড়ে নটরাজ || Asim Das

এখানে নবীন পাথরে দম নিরেট জমাট বাঁধেনি
এখানে বৃক্ষের পায়ে করাত চালালে
অহিংস বরফ নদী ধিকিধিকি সহিংস হয়ে ওঠে
এখানে সম্পূর্ণ নয় পাললিক বাস্তু বিবর্তন
এখানে আজও ভানুমতির ঝলমলে খোলা চুলে
আদিগন্ত চরে বেড়ায় আরণ্যক শ্বাসের আশ্বাস

এ সময় বুকের পাঁজরে খোঁড়া সুড়ঙ্গ সরিয়ে নাও
সাজানো সভ্যতা
প্রকৃতির নির্ভুল শৃঙ্খলা ভাঙলেই জ্ঞানপাপী
সাধারণ মহার্ঘ প্রাণ ভেসে যাবে

দুড়দাড় দুর্গমে ব্যস্ততম কংক্রিট ভীড় হতে
তুমিও যেও না পথ আমিও যাবো না

বেঁচে থাক নির্জনে রূপকথা কিন্নর গন্ধর্ব অপ্সরা..
ত্রিভঙ্গে ধ্বংসের নিশ্চল নৃত্যের নীড়ে নটরাজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *