এই সেই মেয়ে
এসেছিল জীবনে আমার
সাথে নিয়ে দমকা হাওয়া,
ভাসিয়ে তরী প্রেম সাগরে
চলেছি দুজনে এই ভুবনে।
অপরূপ সেই রূপের বাহারে
দেখি যে ভুবন মুগ্ধ নয়নে,
কলুষিত না হয়ে প্রেমের আকাশে
উড়ে চলি দুজনে চাঁদের দেশে।
ভরিয়ে রেখেছে আমার এ হৃদয়
এক ঝলকের মুক্ত বাতাসে,
আমোদে খুশিতে রয়েছি দুজনে
একসাথে একহয়ে রয়েছি কুজনে।
প্রেমের ভেলা ভাসিয়ে গগনে
ঘুরে বেড়াই মেঘের দেশে,
জোছনা রাতের রুপালি চাদর
জড়িয়ে গায়ে তারাদের পাশে।
খুশির মোহ মুগ্ধতা কাটল তখন
দেখলাম এযে সবই মায়াজাল,
বাস্তবের দেশে নামলাম যখন
রুক্ষ মরুর বালিয়ারি তাপে দগ্ধ জীবন।
আর যাচিনা প্রেমের উন্মাদনা
করি শীতল পাখার স্নিগ্ধ বাতাস কামনা।
প্রকৃত জীবন হয়তো এটাই
সময়মত বুঝিনা সবাই
দিল্লি কা লাড্ডু যো খায়গা
যো ভি না খায়গা দোনো হি পস্তায়গা।
