বেরিয়েছিলাম পথে সুখের খোঁজে
কিন্তু সুখ থাকলো অধরা,
জড়িয়ে গেলাম পঙ্কিল জালে
সুখের হদিশ পাওয়া গেল না আর।
সুখ দোকানে যদি কেনা যেতো
কতোই না ভালো হতো,
কুইন্টাল কুইন্টাল কিনে জমিয়ে রাখতাম ঘরে
প্রয়োজনে ব্যাবহার করতাম তারে।
সুখের সন্ধানে কতোই না পথ হাঁটলাম
অলিগলি, কানাগলি,রাজপথ, মেঠোপথ,
কিছুই আর বাদ রইলো না
কিন্তু সুখের সন্ধান পেলাম না আর।
সুখ যেন সোনার হরিণ
কস্তুরিমৃগ ন্যায় গন্ধে আকুল,
হাত বাড়ালেই নাগালের মধ্যে
অথচ যোজন যোজন দূর।
ক্লান্ত অবসন্ন ভগ্ন হৃদয়
সন্ধান কেউ পারলো না দিতে,
আচমকা অন্তরাত্মা কেঁদে বলে ওঠে
তোর নিজেতেই সুখ খোঁজ ।
