Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » মাইয়া মানুষ || Jubak Anarjo

মাইয়া মানুষ || Jubak Anarjo

কতো কইরা কইসিলাম
আমারে তুমি ভুইলা যাইওনা
কিন্তু তুমি ভুইলা গেলা
কতো কইরা কইসিলাম
তুমি আর কারো না
শুধু আমার
কিন্তু তুমি আমার হইলা না
কতো কইরা কইসিলাম
আমারে তোমার ভালোবাসতে হইবো না
এক জীবনে সারাটা জীবন
তোমারে ভালোবাসার সুযোগ শুধু দিও
কিন্তু তুমি ভালোবাসার সুযোগ দিলা না
কতো কইরা কতো কি কইলাম
তুমি শুধু কইলা- তোমার মতো নষ্ট মানুষ
আমার মতো সতী নারীর যোগ্য না-
কইয়া চোক্ষের সামনে দিয়া গটগট কইরা
চইলা গেলা

আমি এক আজিব মাইয়া মানুষ
তোমার অই চইলা যাওয়ারেই আমার
এহনো প্রেম মনে হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *