Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » মহাভারত থেকে || Mrinmoy Samadder

মহাভারত থেকে || Mrinmoy Samadder

শর শয‍্যায় সজ্জিত ভীষ্ম
সঞ্জয়ের ধারাভাষ‍্য,
ধৃতরাষ্ট্র নিশ্চুপ, কিন্তু অশ্রুসজল নয়ন
একের পর এক মহারথীর অবসান।
শত পুত্রের জনক, চোখ বাঁধা গান্ধারী
নয়ন জলে নিমজ্জিত,
বিদূরের নিস্ক্রমণ, সভাস্থল জনহীন
শকুনির দুরন্ত চাল।
পান্ডব দহণ সময়ের অপেক্ষমাণ
হস্তিনাপুর নিমজ্জমান শোকে,
দ্রোণাচার্য, কৃপাসিন্ধু, কর্ণ
ভূপতিত মহাবীরগণ।
চক্রব‍্যুহে একাকি অভিমণ‍্যু
সাত যোদ্ধার একত্র আস্ফালণ,
কুরুক্ষেত্র রক্তাক্ত
দ্রৌপদীর বস্ত্রহরণ,কৃষ্ণের অভয়বাণী,
ক্ষেত্র প্রস্তুত, আঘাত হানতে উদ‍্যত দুই পক্ষ
পার্থ সারথী কৃষ্ণের বাণী
শ্রীমদভাগ্বত গীতার শ্লোকে।
যুদ্ধশেষ পান্ডব মহানিষ্ক্রমণের পথে
তাহলে কেন এই আগ্রাসন
আর কেনই বা মহানিস্ক্রমণ??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *